বেলচোঁ বাজারে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ বিক্ষোভ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৩ | ১১:২৫
Link Copied Successfully!

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বেলচোঁ বাজারে বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লিরা।

শুক্রবার নামাজের পর হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের বেলচোঁ বাজারের মাহবুবর রহমান বাবুর নেতৃত্বে হাজারো মুসল্লীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়।

বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেলচোঁ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ এমরান হোসেন।

বিজ্ঞাপন

ইয়াছিন আরাফাতের উপস্থাপনায় ও রেদোয়ান বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন দিকচাইল জামে মসজিদের ইমাম মাওঃ জুবায়ের,সোনাইমুড়ী মোল্লা বাড়ী মসজিদের খতিব হাফেজ মাওঃ বেলাল হোসেন, ইসমাইল আখন।

বিক্ষোভ মিছিল ও মোনাজাত শেষে তৌহিদী জনতা ইসরায়লী পতাকা ও ইসরায়লী প্রেসিডেন্টের পুস্তলিকা পুড়ানো হয়।

দিকচাইল পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আছেম, মিজানুর রহমান খোকা,আরিফ হোসেন,সাগর মিজি, মামুন হোসেন, তারেক রহমান,হান্নান তালুকদার, মমিন মোল্লা,মোহন, শাহজালাল মানিক,সজিব,বকুল মিজি,আমিনুল ইসলাম বাবু,রায়হান মিজি, মহসিন মিজি সহ এলাকার মুসল্লীগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০