‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’ বইয়ের মোড়ক উন্মোচন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৩ | ১০:৫৪
Link Copied Successfully!
সত্যকে সত্য মিথ্যেকে মিথ্যা বলতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।  তিনি বলেন, সাংবাদিকরা মানুষের কথা রাজনীতিকদের কাছে আর রাজনৈতিকদের কথা মানুষের কাছে তুলে ধরেন। বাংলাদেশের সাথে আমাদের যে সংযোগ সেক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা আছে।
শুক্রবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ক স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয়  আ.লীগের তথ্য গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সম্মানিত অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার  মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন কবি ও ছড়াকার ডাক্তার পীযুষ কান্তি বড়ুয়া।  অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক কাদের পলাশ।  সঞ্চালনা করেন লেখক  ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।
 অনুষ্ঠানে কাদের পলাশের গবেষণা গ্রন্থ ‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা