
হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু মাহিদুলের মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে পানিতে ডুবে ৯ বছর বয়সী মাহিদুল ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়নের কাশিমপুর গ্রামের ঠাকুর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিদুল সাইকেল নিয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। পরে পরিবারের অগোচরে বাড়ির দক্ষিণ পাশ্বের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় মৃত উদ্ধার করে।


মৃত মাহিদুল ইসলাম উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের ঠাকুর বাড়ির মঞ্জুরুল ইসলামের ছেলে।


























