চিরনিদ্রায় শায়িত হলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৩ | ৯:০২
Link Copied Successfully!

চিরনিদ্রায় শায়িত হলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী। তিনি ছিলেন ইউনিয়নের প্রাণ। তিনি তরুণ রাজনীতিবিদদের অভিভাবক। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তার মৃত্যুর খবর, স্তব্ধ যেন পুরো হাজীগঞ্জ। সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী।

শুক্রবার সকাল ১০টা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে প্রথম জানাজা, জুম্মার নামাজের পর উপজেলার রাজারগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা ও তৃতীয় জানাজার নামাজ নিজ বাড়ি পূর্ব রাজারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে মরহুমকে নিয়ে ভার্চুয়ালী স্মৃতিচারণ করেন, হাজীগঞ্জ- শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

এছাড়াও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর সহ নেতাকর্মীরা আবদুল হাদীর কর্ম জীবনের স্মৃতিচারণের সময় কান্নায় ভেঙে পড়েন।

মরহুম আব্দুল হাদী কর্মজীবনে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন টানা তিনবার। রাজনৈতিক জীবনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন দুই বার। তাঁর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও স্বজনরা।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা