জন্মের এক ঘন্টা পর থেকে ৬ মাস পর্যন্ত শাল দুধ খাওয়াতে হবে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩ | ৬:১১
Link Copied Successfully!
চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এর আয়োজনে কর্মশালাটি বাস্তবায়নে ছিলেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. রোশন জাহান আক্তার আলো।
তিনি বক্তব্যে বলেন, মায়েরা সুস্থ থাকলে বাচ্চাও অটোমেটিক সুস্থ থাকবে। আইন প্রয়োগ করে সবকিছু সম্ভব নয়। নিজেদের সচেতন হতে হবে। শিশু জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে। জন্মের পর ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। আমাদের মায়েদের সাথে একটু বেশী সময় দিতে হবে। তাদেরকে বুঝাতে হবে জন্মের পর বাচ্চাদের মায়ের দুধ খাওয়াতে হবে। এর পাশাপাশি মাকেও খেতে হবে।
তিনি আরও বলেন, অনেক তাড়াহুড়ো থাকবে, পরিশ্রম থাকবে। কিন্তু বাচ্চাদের যত্ন নিতে হবে। মায়ের দুধের বিকল্প নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা শিশুদের মায়ের দুধ দিতে পারি না। তা করা যাবে না। এ জন্য চিকিৎকের পরামর্শ নিতে হবে। আমরা কি স্মার্ট বাংলাদেশ করতে পেরেছি। না, আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের নিজেদের স্মার্ট নাগরিক হতে হবে। আমাদের বাচ্চাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকার স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, মাতৃদুগ্ধের মধ্যে সারাবিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে। একটি জাতীকে ধ্বংস করার জন্য একটি দুধের ডিব্বাই যথেষ্ট। আপনার আমার আশপাশে প্রতিদিন বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি ঘুরঘুর করে। তাদের ফাঁদে কেউ পা দিবেন না। জন্মের পর নিয়মিত শিশুদের মায়ের দুধ খাওয়াতে হবে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. এক এম মাহবুবুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডা. তাবেন্দা আক্তার, হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জামাল হোসেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ইউছুফ।
মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন সম্পর্কে ভিডিও ডকুমেন্টারীর মাধ্যমে তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ভিপিএম ও মেডিকেল অফিসার ডা. মো. তানজির আনোয়ার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা