
কচুয়ায় ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহক সমাবেশ
Link Copied Successfully!


কচুয়া পৌর এলাকার সুলতান ভূইয়া কমপ্লেক্সে অবস্থিত ইসলামী ব্যাংকের আউটলেট শখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কচুয়া আউট লেট শাখার আয়োজনে ব্যাংকের গ্রাহকের সেবার মান উন্নয়নে গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
কচুয়া আউটলেট শাখার স্বত্বাধিকারী আকতার হোসেন সোহেল ভুইয়ার সভাপতিত্বে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাচার শাখার ব্যবস্থাক মো: জামাল উদ্দীন, বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার,সাবেক সভাপতি আবুল হোসেন,ন্যাশনাল লইফ ইন্সুরেন্স কচুয়া শাখার জিএম সাইফুল আলম, গ্রাহক আওয়ামী লীগ নেতা শাহবুদ্দিন মজুমদার, গোলাম মোস্তফা, শরীফ।


অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের বিনিয়োগ ইনচার্জ মো: জসিম উদ্দীন।








