মীম বনফুল সুইটস ও আরিশা কসমেটিকস সপকে ৪০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৩ | ১১:১৪
Link Copied Successfully!

বিএসটিআই কুমিল্লার উদ্যোগে চাঁদপুরে পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ সংক্রান্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতায় ছিলেন বিএসটিআই কুমিল্লা জেলা অফিস এর কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিএসটিআই কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আজ চাঁদপুর জেলা প্রশাসন এবং বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের উদ্যোগে চাঁদপুর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম (Due , Ghoree, Navia, New face ,Fresh and White) বিক্রি ও তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদানের অপরাধে শহরের হাকিম প্লাজার আরিশা কসমেটিকস সপকে বিএসটিআই আইন ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ৩০ প্যাকেট নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়।

পরের অভিযানে কেক, বিস্কুট, পাউরুটি পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করায় এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় কালীবাড়ি মোড় মীম বনফুল সুইটস এন্ড পেস্ট্রি সপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এধরনের ভ্রাম্যমান আদালত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই এর এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা