বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৩ | ৫:১৫
Link Copied Successfully!

দিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এ সেলফি তোলার সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সেখানে উপস্থিত ছিলেন।

জো বাইডেন নিজেই মোবাইল ফোনে স্থিরচিত্র ধারণ করেন। এসময় বাইডেন, শেখ হাসিনার সঙ্গে ছিলেন সায়মা ওয়াজেদও।

ছবিতে তিন জনকে হাসতে দেখা গেছে।

বিজ্ঞাপন

৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় দুদিনের জি২০ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে তিনি দিল্লি পৌঁছান। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জি২০ শীর্ষ সম্মেলনের শুরু শনিবার হলেও শুক্রবারই শুরু হয়েছে তার প্রারম্ভিক পর্ব। বহুপক্ষীয় এ আসরের অবসরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ১৫টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন।

শুক্রবার মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে। নিজের বাসভবনে মোদি শুক্রবার তিন দেশের সঙ্গে বৈঠক করেন। শেখ হাসিনার আগে আলোচনায় বসেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথের সঙ্গে, পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।

বিজ্ঞাপন

বাকি নেতাদের সঙ্গে মোদির আলোচনা হবে শনিবার শীর্ষ সম্মেলনের ফাঁকে। এ সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বিশেষ অতিথি হিসেবে মোদি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।

শুক্রবারের বৈঠকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐকমত্য পোষণ করেছেন। উভয়ে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হন।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের ফলাফল সম্পর্কে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক এ বৈঠক হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা