মতলব উত্তরে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৩ | ৬:৩৩
Link Copied Successfully!
গত দুই সপ্তাহের ও বেশি সময় ধরে অব্যাহতভাবে গরম আর তাপদাহ বেড়েই চলছে। এর মধ্যে ১ মাস ধরে চলছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এ কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বারবার লোডশেডিং দেওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই স্থবরিতা বিরাজ করছে। এতে প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষজনসহ পশু পাখিও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন রোগীসহ সাধারণ মানুষজন। দুর্ভোগ বেড়েছে শ্রমিকজীবীসহ খেটে খাওয়া মানুষজনের। এদিকে মতলব উত্তর উপজেলার বিদ্যুতের চাহিদা ২৪ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ৮ থেকে ৯ মেগাওয়াট। এর ফলে ঘন ঘন লোডশেডিংয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন লাখো গ্রাহক। প্রচন্ড গরমে সবচেয়ে বেশি বিপদে রয়েছে শিশু ও বয়স্করা। মতলব উত্তরের ডিজিএম বলেন, উপজেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ২৪ মেগাওয়ার্ট।
চাহিদার বিপরিতে বরাদ্দ ১৫ মেগাওয়াট কম। ফলে অনেক স্থানে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কোথাও আধা ঘণ্টা আবার কোথাও এক ঘণ্টার বেশি লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে ছেংগারচর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, আধাঘণ্টা পর পর বিদ্যুৎ যাওয়া-আসা করায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। এ সময় বিদ্যুতের এমন লোডশেডিং চরম বেকায়দায় ফেলে দিয়েছে ক্রেতা-বিক্রেতাদের। প্রচন্ড গরম আর লোড শেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপেক্সের অবস্থা আরও ভয়াবহ। বিদ্যুৎ ঘন ঘন যাওয়া-আসা করায় রোগী এবং তাদের স্বজনরা চরম অস্বস্তিতে রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা ডিজিএম মোঃ সামছু উদ্দিন বলেন, তাপদাহ কারনে বিদ্যুতের চাহিদার তুলনায় বেশি। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। অবস্থা উত্তরণের চেষ্টা চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস