ডিপ্লোমা ইন ফিসারিজে ভর্তি ও নিয়োগ বিধি সংশোধনের দাবীতে চাঁদপুরে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ৮:০০
Link Copied Successfully!

ডিপ্লোমা ইন ফিসারিজে ভর্তি ও চাকরীতে নিয়োগ বিজ্ঞপ্তি বিধি সংশোধন এবং কৃষি ও অন্যান্য ডিপ্লোমার ন্যায় মৎস্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে একক নিয়োগ বাস্তবায়নের দাবীতে চাঁদপুরে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে মৎস্য গবষেণা ইনিস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্র সম্মুখে মানববন্ধন কর্মসূচি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মৎস্য ডিপ্লোমা এসোসিয়েশন এবং মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুরে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

 

বক্তব্য বাংলাদেশ মৎস্য ডিপ্লোমা এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. আশরাফুল ইসলাম বলেন, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে ভর্তির সময়ে এসএসসি সকল বিভাগের শিক্ষার্থীদের ভর্তি করা হয়। সেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে এমন কোন কিছুই উল্লেখ নেই। কিন্তু নিয়োগের ক্ষেত্রে এসে বিজ্ঞান বিভাগ এসএসসি ও মৎস্য বিষয়ে ডিপ্লোমা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

 

বিজ্ঞাপন

এই বৈষম্যে দূর করে বিধি সংশোধন করার জন্য মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ২০১৫, ২০১৬ ও ২০২০ সালে ক্লাশ কক্ষ অবরুদ্ধ, প্রেসক্লাবে অবস্থান, র‌্যালী এবং মৎস্য ভবনে স্মারকলিপি প্রদান করে। ওই সময়ে এসব বৈষম্য সংশোধন করা হবে বলে আশ্বাস দিলেও তা অদ্য পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, সর্বশেষ চলতি বছরের ২৯ আগস্ট মৎস্য অধিদপ্তরের ৩২টি ক্যাটাগরিতে ৭৩২টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তির ১১নম্বর সিরিয়ালে তথ্য সংগ্রহকারী পদে ১জন এবং ১৪ নম্বর সিরিয়ালে হ্যাচারি টেকনিশিয়ান পদে ৭জন নেয়া হবে বলে উল্লেখ করা হয়।

 

এই দুই পদেও এসএসসিতে জীব বিজ্ঞানসহ ৪বছরের ডিপ্লোমা ধারী চাওয়া হয়। আমরা এসব বৈষম্যের বিধি সংশোধনের জোর দাবী জানাচ্ছি। কারণ আমাদের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট যারা ডিপ্লোমা শেষ করেছেন তাদের সরকারি চাকরীর সময় সীমা শেষ হয়েছে এবং অনেকের শেষ হওয়ার পথে। গত ২৯ আগস্ট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ড. মো. আবদুর রউফ স্বাক্ষরিত বিভিন্ন পদের জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, কোষাধ্যক্ষ জামিল হোসেন, প্রচার সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সদস্য এসএম মুশফিকুর রহমান, মেহেদী হাসান, মো. সুজন মিয়া, মো. সুমন মিয়া, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট কিশোরগঞ্জ এর সভাপতি তানবির রাকিবসহ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুরের শিক্ষার্থীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী