হাজীগঞ্জে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Default User
মো.মজিব পাটওয়ারী
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২০ | ৫:৩৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের মূল্য বৃদ্ধি রোধে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(১৫সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অতিরিক্ত দামে পাইকারী ও খুচরা বাজারে পিঁয়াজের বিক্রির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় তিনটি আড়ত ও দোকানিকে মোট ৪০,০০০/- জরিমানা করা হয়।

জানা গেছে, হাজীগঞ্জ বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার একটি অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া বলেন, সারাদেশে চলমান অস্থির পেঁয়াজের বাজার। আর এ সুযোগে কিছু পেঁয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে। নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পিঁয়াজ বিক্রি করে যাতে পিঁয়াজের বাজার অস্থিতিশীল না করা হয় সে ব্যাপারে আড়তদারদের কঠোরভাবে সতর্ক করা হয়।

পিঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে এই মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব