চাঁদপুরে ১ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৩ | ১০:৪৮
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে ক্রেতাদের কাছে বিক্রিকালীন সময়ে ১ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বাজারে যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ।

রাত ১১ টায় অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ রাতে চাঁদপুর সদর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর যৌথ অভিযান পরিচালনা করে শহরের বিপনীবাগ মাছ বাজার হতে ১০০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করে।

পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্থা মো. তানজিমুল ইসলাম, সদর অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড টহল সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা