টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা : ভোট গ্রহণ ১৬ সেপ্টেম্বর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৩ | ১২:৩৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে সমিতির কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।

তফসিল অনুযায়ী আগামি ১৬ সেপ্টেম্বর হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এর আগে ২ ও ৩ সেপ্টেম্বর (শনিবার ও রবিবার) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।

আগামি ৪ সেপ্টেম্বর সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলগালা খামে মনোনয়নপত্র দাখিল, ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।

বিজ্ঞাপন

৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং প্রতীক পাওয়ার পর থেকে ১৪ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীগণ নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন এবং ১৫ সেপ্টেম্বর নির্বাচনী সকল প্রচার-প্রচারণা বন্ধ থাকবে।

এরপর আগামি ১৬ সেপ্টেম্বর শনিবার হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব মোহাম্মদ হাবীব উল্যাহর উপস্থাপনায় এসময় হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতি গঠন ও নির্বাচনী বিষয়ে কথা তুলে ধরেন, সমিতির সাবেক সভাপতি গাজী মো. বিল্লাল হোসেন ও সহ-সভাপতি মো. আব্দুল কাদের (কেবিএফ)।

বিজ্ঞাপন

তফসিল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী, সাংবাদিক হাবিবুর রহমান, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম সিফাতসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা এবং সমিতির সাবেক সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০