শেখ হাসিনার ওপর ২১ বার হামলা করা হয়েছে : সাংবাদিক শফিকুর রহমান এমপি

Reporter
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২১, ২০২৩ | ১১:৩৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে আগস্ট সোমবার বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারের পশ্চিম মাথায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মমিন উল্ল্যাহ পাটওয়ারীর সঞ্চালন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা জন্য ২১ বার হামলা করা হয়েছে। কিন্তু মারতে পারেনা নাই। রাখে আল্লাহ মারে কে। বিএনপি জামাতের লোকজন এই সকল কাজের সাথে জড়িত রয়েছে। শেখ হাসিনার উপরে ২১ বার হামলার মধ্যে ৯ বার আমি সাথে ছিলাম। আমার মাথার উপর দিয়ে গুলি চলে গেছে। আমাকে আল্লাহ রক্ষা করেছে। ঘাতকরা ১৫ই আগস্ট এই ভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখন চাচ্ছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। আমরা জীবিত থাকা অবস্থায় তা আর হতে দেওয়া যাবেনা। আমরা তাদের উপযুক্ত বিচার করবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, নজরুল ইসলাম সুমন, শফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ছলেমান ভোলা, কার্তিক সাহা, আমিন উল্লাহ পাটওয়ারী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্কাছ,ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খান, চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জিএম হাছান তাবাসসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ লতিফ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পরোয়ানা, আওয়ামী লীগ নেতা ও পৌর সভার সাবেক প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা সোহেল রানা, ছাত্তার পাটওয়ারী, জানিবু হক জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা