এইচএসসি পাস করেই এমবিবিএস ডাক্তার বনে গেলেন হাজীগঞ্জের অমর শীল !

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২১, ২০২৩ | ৫:৪৫
Link Copied Successfully!

মানবিকে এইচএসসি পাস করে ‘এমবিবিএস’ পদবি লাগিয়ে দীর্ঘদিন মা ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া অমর শীল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের মৃত গৌরেন্দ্র শীলের ছেলে। শনিবার (১৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের কাছে ধরা পড়েন ভুয়া চিকিৎসক অমর শীল। তিনি বেগমগঞ্জের জেনারেল মা ও শিশু হাসপাতালে চিকিৎসাসেবা দিতেন। এ সময় সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজের অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অমর শীল ২০০৩ সালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি ও ২০০৫ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি জেনারেল মা ও শিশু হাসপাতালের নিচতলায় ডা. মো. এনামুল হক নামে চার মাস ধরে রোগী দেখছিলেন। রোগীপ্রতি ৭০০ টাকা করে প্রতিদিন প্রায় ৩০-৩৫ জন রোগী দেখতেন। এর আগে তিনি মাইজদী ট্রাস্ট ওয়ান হসপিটালে চেম্বার করতেন বলেও জানান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে বেগমগঞ্জের জেনারেল মা ও শিশু হাসপাতালে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় অমর শীলকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইয়াসির আরাফাত।

বিজ্ঞাপন

ইয়াসির আরাফাত বলেন, জেনারেল ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার এনামুল হক নামধারী ভুয়া চিকিৎসকের সঙ্গে চুক্তিপত্র বা তার সার্টিফিকেট/ডিগ্রির সনদপত্র দেখাতে পারেনি। তাই ভুয়া নাম-পদবি ব্যবহার করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করার অপরাধে অমর শীলকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজের অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা