হাজীগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের অর্থে ২৪ দরিদ্র শিক্ষার্থী পেলো উপকরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২০ | ১০:১৬
Link Copied Successfully!

হাজীগঞ্জউপজেলাধীন ৯নংগন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নে কাঁকৈরতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে টুর্নামেন্টের অর্জিত অর্থ দিয়ে শিক্ষার্থীদের উপকরন দিলেন কয়েকজন যুবক। বিশেষ করে ওই গ্রামের মোঃআঃকরিম ভূঁইয়া মোঃআব্দুল্লাহ আল মাহেব, মোঃমোনাব্বর হোসেন, মোঃওমর ফারুক সহ অন্যান্য সকলের উদ্যোগে নিজেদের মধ্যে (বাড়ি ভিত্তিক) দল নিয়ে একটি টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

সোমবার বিকালে কাঁকৈতলা মাদ্রাসা মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চারটি টিম অংশ গ্রহন করে। এতে ভূঁইয়া একাদশ দক্ষিন বেপারী বাড়ি একাদশ, পন্ডিত বাড়ি একাদশ পাটোয়ারী একাদশ। এ ফুটবল টুর্ণামেন্টে ভূঁইয়া একাদশ চ্যাম্পিয়ন এবং দক্ষিন বেপারী বাড়ি একাদশ রানার্স আপ হয়। পাটোয়ারী একাদশ তৃতীয় এবং পন্ডিত বাড়ি একাদশ চতুর্থ স্থান অর্জন করেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে উক্ত টুর্ণামেন্ট থেকে অর্জিত সমুদয় অর্থ দিয়ে কাঁকৈরতলা গ্রামের ২৪ জন দুস্থ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়। এর মধ্যে ছিল ১ শ পিচ কাগজ, ৩ টি করে কলম, ২ টি প্যান্সিল, রাবার,কাটার,স্কেল। করোনার প্রকোপে একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তার উপর সাংসারিক অভাব অনটনের কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরনের অভাবে দরীদ্র শিক্ষার্থীরা যেন শিক্ষা বিমুখ হয়ে পিছিয়ে না পড়ে সে জন্যই তারা এ উদ্যোগ গ্রহন করে।
খেলায় খেলা হলো,আনন্দ হলো, তার সাথে কিছু মানুষের উপকারও হলো। এতে ভীষন আনন্দিত তারা।

বিজ্ঞাপন

উদ্যোগতারা বলেন, আমরা সকলের কাছে দোয়া প্রত্যাশি এই জন্য যে আমরা যেন আমাদের এই উদ্যোগটি অব্যাহত রাখতে পারি এবং আমাদের এই উদ্যোগটি দেখে যেন অন্যরাও উৎসাহিত হয়। আসলে সৎ উদ্দেশ্য আর সকলের মধ্যে আন্তরিকতা থাকলে সবই সম্ভব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা