ঘোষিত তারিখ থেকেই শুরু হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৩ | ৬:৪২
Link Copied Successfully!

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অনেক আগে থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।’

নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বলে জানান মন্ত্রী।এ সময় আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এদিকে চলতি বছরের এই এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব পরীক্ষার আগে দেখি পরীক্ষার্থীদের একটা অংশ বলে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও দেখে দেখে অভ্যস্ত যে কলেজে-স্কুলে পরীক্ষা পেছাও। যারা দাবি করে, তারা বলে যে আমি পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে। কিন্তু আসলে এটা অযৌক্তিক।’

তিনি বলেন, ‘এবার শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তার মধ্যে একটি হলো আইসিটি বিষয়ে পরীক্ষা বাতিল করা। তাদের জন্য এ বিষয়ে পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে। ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। একটি বিষয় তো সমাধান হয়েই গেল। বাকি ডেঙ্গুর সময়ে পরীক্ষা না নেওয়ার দাবি। ডেঙ্গু নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো প্রতিপালন করলে আশা করি কোনো শিক্ষার্থীর সমস্যা হবে না। অন্য দাবিগুলো মানার মতো নয়। আমরা আশা করব, তারা আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে।’

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে, এটা অনেক দিন আগেই ঘোষণা দেওয়া আছে। শিক্ষার্থীদের অধিকাংশই এই সময়টা সামনে রেখে নিজেকে তৈরি করেছে এবং তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যারা মনে করছে প্রস্তুত না, এখনো কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদেরও পরীক্ষা হয়তো অত খারাপ হবে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা