কারাবন্দী আলেমদের মুক্তি'সহ বিভিন্ন দাবিতে

চাঁদপুরে খেলাফত মজলিসের মানববন্ধন

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ আগস্ট ৪, ২০২৩ | ৪:৫২
Link Copied Successfully!

 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি, নির্দলীয়- নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবীতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে খেলাফত মজলিসের অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপ্রতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন, সরকার মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে দীর্ঘ সময় ধরে কারাবন্দী করে রেখেছে। আল্লামা মামুনুল হক দেশ এবং ইসলামের পক্ষে আপোষহীন একজন জননেতা। সত্য এবং ন্যায়ের পক্ষে তার আপোষহীন বজ্রকণ্ঠ স্তব্ধ করে দিতে সরকার মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাবন্দী রেখেছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, শুধুমাত্র আল্লামা মামুনুল হকই নয়, এই সকার শত শত আলেম ওলামাকে বিনাদোষে জেলে আটকে রেখেছে। আলেমদের উপর নির্যতন নিপিড়ন করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের আগে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি দাবী করছি। না হয় কঠোর আন্দোলনের মাধ্যমে তৌহিদী জনতাই তাদের মুক্ত করে আনবে।

অন্যান্য বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ মানবেতর জীবন-যাপন করছে। সরকার যদি দেশ এবং জনগণকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে, তাহলে দ্রব্যমূল্য উর্ধ্বগতির লাগান টেনে ধরুন। নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করার জন্য দেশের বিরোধী দলগুলো দাবী করে আসছে। আমরাও তাদের দাবীর সাথে একাত্মতা পোষণ করছি। আর রক্ত ঝরাবেন না। দেশের এবং মানুষের কথা ভেবে এ দাবী মেনে নিন। সরকারি দল হয়েও শান্তি সমাবেশের নামে যে অশান্তি সৃষ্টি করছেন, সেটি বন্ধ করুন। শান্তুি সমাবেশের নামে মানুষ হত্যা বন্ধ করুন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সাংগঠিন সম্পাদক হাফেজ আব্দুল কাদের, প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুছ, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নেয়ামত হোসাইনসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ ক্বারী রশীদ আহমেদ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং কারাবন্দি ওলামায়ে-কেরামদের মুক্তি কামনা করে দোয়া করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী