স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২৩ | ১২:৩৮
Link Copied Successfully!
‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ২০১৭ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সচেতনাতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে চাঁদপুর জেলার আলোচিত সামাজিক সংগঠন স্বপ্নতরু।তারই ধারাবাহিকতায় এবার দুইজন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে স্বপ্নতরু সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুইটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
চাঁদপুর শহরস্থ জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্নতরু সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা দুইজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ও স্বপ্নতরু সামাজিক সংগঠনের সাবেক সভাপতি শরীফুল ইসলাম।
এ-সময় অনুষ্ঠানের অতিথিরা স্বপ্নতরু সামাজিক সংগঠনের সফলতা কামনা করেন। এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও স্বপ্নতরু সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
স্বপ্নতরু সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি   জুবায়ের আলম বলেন, আমরা সব সময় চেষ্টা করি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও দাঁড়াবো। অতীতের ন্যায় আজ আমরা দুজন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে। দুইটি সেলাই মেশিন বিতরণ করেছি।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  স্বপ্নতরু সামাজিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি নাসরিন সুলতানা মিলি, সাংগঠনিক সম্পাদক রিয়াজ শাওন,নারী সম্পাদিকা মিশু সানজিদা, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান গাজী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা