
বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি'র
বিদ্যুৎখাত সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌ. মোহাম্মদ হোসাইন


বুধবার (২৬ জুলাই) বিকেলে ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির প্রথম সভায়, উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর সভাপতিত্ব এবং উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর সঞ্চালনায় ৬ টি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়। তার মধ্যে বিদ্যুৎ খাত সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন কে নির্বাচন করা হয়।
প্রকৌ. মোহাম্মদ হোসাইন কর্মজীবনের বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে পাওয়ার সেল-এর সহকারী পরিচালক হিসেবে যোগদান করে বর্তমানে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্ব পালন করে চলেছেন।
তিনি প্রকৌশলীদের পেশাদারী প্রতিষ্ঠান ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি) ‘ঢাকা সেন্টার”-এর ২০২৩-২০২৪ মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা হিসেবে প্রকৌ. মোহাম্মদ হোসাইন সার্কভূক্ত দেশসমূহের জ্বালানিখাতে সহযোগিতামূলক সংস্থা South Asian Regional Initiative (SARIE/I)-র স্টিয়ারিং কমিটির ২০২১-২০২২ মেয়াদে চেয়ারপারসনের দায়িত্ব পালম করেন।


প্রকৌ. মোহাম্মদ হোসাইন চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার অন্তর্গত আহাম্মদপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.বি.এ. থেকে এম.বি.এ. এবং ডেনমার্ক থেকে Institutional and Human Resource Development (IHRD) বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় একাধিক প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং তাঁর প্রকাশনা বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রকাশনায় প্রকাশিত হয়েছে যা সর্বমহলে অত্যন্ত সমাদৃত হয়েছে।
এছাড়াও তিনি দেশ ও বিদেশে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। কর্মজীবনে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন পেশা সংশ্লিষ্ট কাজে ৩৩টিরও বেশী দেশ ভ্রমণ করেছেন। বর্তমানে পাওয়ার সেল-এর মহাপরিচালক হিসেবে বিদ্যুৎখাতে বর্তমান সরকারের অভাবনীয় সাফল্যের পেছনে যোগ্যতার সাথে একজন সুদক্ষ কারিগর এবং সরকারের গৃহীত রূপকল্প ‘সবার জন্য বিদ্যুৎ’ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।
সভায় গঠিত অন্য বিশেষজ্ঞ প্যানেলগুলো হলো জ্বালানি, যোগাযোগ, রেল, আইসিটি, আমার গ্রাম-আমার শহর এবং অবকাঠামো প্রকৌ. মোহাম্মদ হোসাইন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি’র বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুর সবুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


























