বিএনপি-জামাতের অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে ৮২ সাংবাদিক পেলেন ১৭ লাখ টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৩ | ৬:০৬
Link Copied Successfully!
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা এবং আবারও পেছনে ফেরার লক্ষণ দেখাচ্ছে, এটি নিশ্চয় দেশের জন্য মোটেই ইতিবাচক নয়। এই সময়ে তাদের কর্মকান্ড দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে উন্নয়নের দিকে। তার সবকিছুই ব্যহত হবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা করোনার কারণে অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা সেগুলো কাটিয়ে উঠছি।

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে আমরা শিক্ষার্থীদের এই বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কিছু শেষ করার চেষ্টা করছি। সেই সময়ে এই ধরণের অরাজকতা সৃষ্টি করা দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। আমি আশা করি যে কোন রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহন করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে সব প্রশ্নের মিমাংশা করা সম্ভব। কাজেই শিক্ষার্থীদের জীবনকে জিম্মি করে যে কোন রাজনৈতিক দল যেন কোন ধরণের অসাধু পায়দা লুটবার চেষ্টা না করে, সে জন্য আমি আবেদন জানাব।

অনুষ্ঠানে মোট ৮২জন সাংবাদিকের মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর পূর্বে সকালে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদে জেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা