চাঁদপুরে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২৮, ২০২৩ | ৬:০৯
Link Copied Successfully!

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজন ও খুবই আনন্দঘন পরিবেশে দেশের অন্যতম জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় এ উপলক্ষে শহরের বাগাদী রোডে শহীদ জাবেদ স্কুল এণ্ড কলেজে আয়োজন করা হয় র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা।

বিজ্ঞাপন

 

শুরুতে চাঁদপুরের সাংবাদিক নেতাদের এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বাগাদী রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

বিজ্ঞাপন

এরপর শহীদ জাবেদ স্কুল এণ্ড কলেজে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মহিমা আক্তার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কেক কাটেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

 

প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পত্রিকার সাথে জড়িত সম্পাদক ও প্রকাশসহ সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জন ও বিশ^কে জানার জন্য পত্রিকা পড়ার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে নিজিদের পেশাগত ও ব্যাক্তিগত জীবন উজ্জল করার জন্য বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের ব্যাতিক্রম আয়োজন করার জন্য আজকের পত্রিকার জেলা প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

 

শহীদ জাবেদ স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শওকত আলী।

 

আজকের পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, আজকের পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মো. মমিন।

 

উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন চাঁদপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, শহীদ জাবেদ স্কুল এণ্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস, নুরে আলম পাটওয়ারী, দৈনিক আদি বাংলা পত্রিকার বার্তা সম্পাদক এমরান হোসেন রাজন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন আহমেদ, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম অনিক, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম খান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো. ইমাম হাসান, দৈনিক চাঁদপর সময় পত্রিকার স্টাফ রিপোর্টার বাদশা ভুঁইয়া প্রমূখ।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী