চাঁদপুরে চুরি যাওয়া মটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২৮, ২০২৩ | ৬:০১
Link Copied Successfully!

চাঁদপুরে চুরি হয়ে যাওয়া মটরসাইকেলসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৭জুলাই) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহরিন হোসেন ও এএসআই তসলিমসহ সংঙ্গীয় সদস্যরা তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

গ্রেফতারকৃতরা হলেনঃ সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দি গ্রামের জসিম গাজীর ছেলে শাহজালাল গাজী (৩০) ও একই গ্রামের বাচ্চু গাজীর ছেলে দেলোয়ার গাজী অরফে দেলু গাজী (২৪)।

বিজ্ঞাপন

 

এসআই মোঃ শাহরিন হোসেন জানান, ব্যবসায়ী আজিজুর রহমানের লাল রংয়ের একটি এইচ পাওয়ার ১৫০ সিসি মটর সাইকেল গত ১৯ জুলাই তার নিজ বাড়ি কল্যান্দি থেকে চুরি হয়। ২৭ জুলাই ব্যবসায়ী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে চোর শাহজালালের বাড়ি থেকে মটর সাইকেলটির অবস্থান নিশ্চিত করে ২ চোরসহ মটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মহসীন আলম জানান, মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যেই ২ চোর ও মটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা