চাঁদপুরে পৃথক স্ত্রী হত্যা মামলায় দুই স্বামীর যাবজ্জীবন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৫, ২০২৩ | ৬:৪৪
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন ও হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুরে স্ত্রী হত্যায় পৃথক দুটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে দুটির রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহসিনুল হক।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সাখুয়া মিজি বাড়ির বায়েজিদ ও হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের হাসান সরদার।
বায়েজিদের মামলায় ১৩ জন, ও হাসান সরদারের মামলায় ১৯ জন সাক্ষ প্রদান করে। এরমধ্যে ২০১৭ সালের ১১ জানুয়ারি সালমা বেগমকে তার স্বামী বায়েজিদ নিজঘরে শ্বাসরোধ করে হত্যা করে।
অপরদিকে একই বছরের সালের ২১ সেপ্টেম্বর সাহিদা বেগম মুক্তাকে তার স্বামী হাসান সরদার রাতের কোন এক সময়ে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পুকুরে ফেলে হত্যা করে। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন চাঁদপুর জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মুক্তার আহমেদ অভি এবং আসামিদের পক্ষের ছিলেন অ্যাডভোকেট গোলাম মর্তুজা ও এডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী