
চাঁদপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন


বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকালে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ের যত কাজ আমরা করি তার সবই জনপ্রশাসনের একটা অংশ। কাজগুলো সঠিকভাবে করতে হলে আমাদের থাকতে হবে সততা, দক্ষতা মেধার সন্নিবেশ ঘটানো। সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। সেবাগ্রহীতা সচেতন হলে তখন ফাঁকি দেয়ার কোন সুযোগ থাকে না। সরকারি সেবা সম্পর্কে বিভিন্ন দপ্তরের লিফলেটগুলো পড়ে দেখতে হবে।
জেলা প্রশাসক বলেন, জনগনের কাছে অঙ্গীকার প্রকাশের জন্যে আজকের এদিবস। খুব সহজেই যেন আমরা আমাদের জনগণের কাছে সেবা পৌঁছে দিতে পারি সে লক্ষে কাজ করতে হবে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ডা. পিযুষ কান্তি বড়ুয়া।
এরআগে দিবসের উদ্বোধন কর্মসূচির পরেই জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে আয়োজিত স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অতিথিরা।
E/N








