চাঁদপুর জেলা বিএনপির পদযাত্রা’য় তানভীর হুদার যোগদান 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১৮, ২০২৩ | ৮:১৭
Link Copied Successfully!
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচি হিসেবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো পদযাত্রা শুরু করতে যাচ্ছে। রাজধানীর পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। পদযাত্রায় অংশ নেবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টায় চাঁদপুরের চিত্রলেখার মোড় থেকে, ছায়াবানী মোড় হয়ে, কালীবাড়ী শপথ চত্বর, জেএম সেন গুপ্তরোড হয়ে জেলা বিএনপি কার্যালয়ের মোড়ে গিয়ে এই পদযাত্রা শেষ হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রা শুরুর স্থলে এসে উপস্থিত হচ্ছেন। তারা জোট বেঁধে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকার যান চলাচল কমে এসেছে। মানুষজনকে হেঁটে কর্মস্থলে বা গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।
বিএনপির সঙ্গে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোও উপজেলার বিভিন্ন স্থান থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে শেষ করে।
কেন্দ্র ঘোষিত বিএনপির আজকের পদযাত্রা’য় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নেতৃত্বে ১দফা পদযাত্রার অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সদস্য মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহসভাপতি ও ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির ইয়াছিন মোল্লা, বিএনপি নেতা মোবারক হোসেন কাকন,
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক  সাধারণ সম্পাদক মামুন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, উপজেলা তাতীদলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, পৌর তাতীদলের সভাপতি আবুল হোসেন, যুবদল নেতা মাহফুজ এনাম, পৌর যুবদল নেতা সুমন, ছাত্রদল নেতা মোঃ রাজিব, নাদিম ভুইয়া, হাফেজ শামীম, শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২