মতলবে গৃহবধূ পলি হত্যার মূল হোতা হান্নান আটক

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ৯, ২০২৩ | ৭:১৩
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউপির কালিপুর-বাগানবাড়ি রাস্তার পাশ থেকে নোয়াখালী জেলার সুধারাম থানার শিবপুর জাগিদার বাড়ির তাজুল ইসলামের মেয়ে গৃহবধূ পলি আক্তার (২৮)এর লাশ উদ্ধার করে।
ঐ হত্যা কান্ডের মূল হেতা প্রধান আসামী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শ্রীকান্তদি গ্রামের মুন্সি বাড়ির আদম আলী মুন্সির ছেলে হান্নান মুন্সি (৪৪) কে চট্টগ্রামের ইপিজেড ফ্রি পোট থানার মাইলের মাথা এলাকার ভাড়া বাসা থেকে আটক করেছে চাঁদপুর পিবিআই।
পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, পলি বেগমের বড় ভাই ফরহাদ হোসেন সোহাগ মতলব উত্তর থানায় পলির স্বামী মোহাম্মদ আলী প্রকাশ সাদ্দাম ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মতলব উত্তর থানা মামলা নং ৩ ধারা ৩০২ /৩৪।
চাঁদপুর পিবিআই টিম ঘটনার রহস্য উদঘাটন করতে ছায়া তদন্ত অব্যাহত রাখে। পিবিআই পুলিশ পরিদর্শক শামীম আহমেদের নেতৃত্বে পিবিআই অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে পুলিশ সুপার চাঁদপুরের মোস্তফা কামাল রাশেদের দিকনির্দেশনায় ছায়া তদন্ত টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার ঘটনার মূলহোতা হান্নান মুন্সি কে সনাক্ত করে। হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় গত ৯ জুলাই মূল আসামি হান্নান মুন্সিকে চট্টগ্রাম থেকে আটক করে। পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসা বাদে খুনি হান্নান মুন্সী পলি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে।
পুলিশ সুপার আরো জানান, খুনি হান্নান মুন্সী গত ১লা জুলাই খুন হওয়া পলি বেগমকে হান্নান মুন্সী দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামে রুবেলের বাড়িতে স্ত্রী পরিচয় নিয়ে আসে। তারা সেখানে এক রাত্রি যাপন করে। পলি আক্তার কে রুবেলের বাড়িতে রেখে পরদিন  হান্নান মুন্সি তার নিজ বাড়ি দাউদকান্দি চলে যায়। সেদিন রাতেই পলি আক্তার বাড়িতে সন্তান প্রসব করে। বিষয়টি রুবেল তার ওস্তাদ খুনি হান্নান মুন্সি কে জানালে সে রাতেই সে রুবেলের বাড়িতে ছুটে আসে। পরদিন ৩ জুলাই হান্নান মুন্সী পলিকে নিয়ে দাউদকান্দি ও আশপাশের এলাকায় গাড়ি চালিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় কাটায়। রাত ৩টার দিকে হান্নান মুন্সি মতলব উত্তর উপজেলার নয়াকান্দি গ্রামে পলি আক্তার কে নিয়ে আসে। সেখানে সে পলি আক্তারের কাপড় চোপর দিয়ে গাড়ির ভিতরে তার নাক মুখ চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে। পরে পলি আক্তারের মরদেহ সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। রোববার আটক হান্নান মুন্সির দেখানো ও সনাক্ত  মতে ঘটনাস্থলের প্রজেক্টের পুকুর হতে কাপড় চোপড় ও অন্যান্য আলমত উদ্ধার করেছে পিবিআই সদস্যরা।
তিনি আরো বলেন, ক্লুলেস মামলাটি হত্যাকাণ্ডের ৫ দিনের মাথায় ঘটনার মূল রহস্য উদঘাটন ও প্রকৃত খুনিকে আমরা আটক করে আদালতে পাঠিয়েছি। আমরা ছায়া তদন্ত করে রহস্য উদঘাটন করতে পেরেছি মৃতের পাশে ফেলে রাখা দুটি নামের একটি চিরকূটের সূত্র ধরে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে