নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: এসি মিজান

Reporter
সুমন আহম্মেদ
আপডেটঃ জুলাই ৮, ২০২৩ | ৮:৩৪
Link Copied Successfully!

নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা। নৌকা জয়লাভ করলেই উন্নয়ন হয়। আপনারা ছেংগারচরবাসী যদি উন্নয়ন চান তাহলে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই।

আগামী (১৭জুলাই) সবাই একটি করে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আমি শতভাগ আশাবাদী ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার জয় হবে। মতলব উত্তর উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান এসি মিজান ৮ই জুলাই শনিবার আদুরভিটি ও ঠাকুরচরে প্রচারণা শেষে সাংবাদিকদের ব্রিফিং এ একথা বলেন।

তিনি আরো বলেন, নৌকার মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষিত, মার্জিত, ভদ্র ও সৎ ব্যক্তি। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বিজ্ঞাপন

আপনারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আরিফ উল্লাহকে বিজয়ী করুন।দলে মুজিব আদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মী হচ্ছেন আরিফ উল্লাহ সরকার। সে জয়ী হলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে এবং একটি সুন্দর পরিকল্পিত পৌরসভা উপহার দিতে পারবে। সব ধরনের উন্নয়নে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবেন। ইনশাআল্লা বিজয় আমাদেরই হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য আলীনুর বেপারি, যুবলীগ নেতা মুরাদ হোসেন, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, যুবলীগ নেতা হারুন, কাউছার আলম, ছাত্রলীগ নেতা রাজিব সহ মহিলা আ’লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে