নারায়নপুর ইউনিয়ন যুবলীগের ত্রি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২০ | ৫:২৭
Link Copied Successfully!

মতলব উপজেলার নারায়নপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনশুক্রবার(১১ সেপ্টেম্ব) বিকাল ৩টায় কালিকাপুর আদর্শ দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শাহআলম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইযা।মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেকের সঞ্চালনায় সন্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহির সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, আল ইমরান চৌধুরী, গোলাম মোস্তফা, আতাউর রহমান, পারভেজ দেওয়ান ও শেখ ফজলুল করিম সেলিম।

নারায়নপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থিতা ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সম্মেলন শেষে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানান, নারায়নপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছেন তাদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য। পরবর্তীতে তা যাচাই-বাছাই করে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা