
ট্রাক ও ১০০ কেজি গাঁজা রেখে পালিয়ে গেলো ব্যবসায়ীরা


র্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণপুর এলাকা হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে। মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে র্যাব-১১ ।
র্যাব-১১ নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ০৫ জুলাই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি তাদের দখলে থাকা একটি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল হতে মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।


র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পলাতক আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্রাক ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।



























