চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুর্নমিলনী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২৩ | ১২:৩৬
Link Copied Successfully!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের ফলে কোনো এলাকাই আজ অবহেলিত নয়। ধারাবাহিকভাবে সব কাজই সম্পন্ন হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বের ফলেই পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা বৈশ্বিক দুর্যোগের সময়েও ভালো রয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজের বাসভবনের প্রতিটি ইঞ্চি জমি আবাদের আওতায় এনেছেন। তাকে অনুসরণ করে আমরা প্রতিটি নাগরিক যদি ফসলের আবাদ বাড়াই, তাহলে কোনো কিছুই আমাদের ছুঁতে পারবে না। আমি মানুষের ক্ষতি করতে আসিনি, মানুষের কল্যানে কাজ করতে এসেছি। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানান। ১১নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নে পরিষদের বর্ষপূর্তি ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেতে গিয়ে উক্ত কথা বলেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের এমপি সাংবাদিক শফিকুর রহমান।

২ জুলাই রোববার বিকেলে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজের সভাপতিত্বে ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রয়েলের পরিচালনায় সন্তোষপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আ’লীগের সদস্য জসিম উদ্দিন মন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, ইউপি সদস্য হানিফ জমাদার সুমন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সদস্য জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন, সংসদ সদস্যের প্রতিনিধি আবুল কাশেম ঢালী, রফিকুল ইসলাম মেম্বার, পারভেজ আহমেদ, আব্দুস ছাত্তার পাটওয়ারী, শাহাবুদ্দিন টিপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা