খুনীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

যুবলীগ নেতা বাবু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৩ | ৫:১৬
Link Copied Successfully!
মতলব উত্তরে গুলিতে নিহত মোবারক হোসেন বাবু (৪৮) হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শক করেছেন চাঁদপুর ডিবি পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নিহত বাবুর বাড়িতে এবং যেখানে নিহত হয়েছে সে ঘটনাস্থলে যান ডিবি পুলিশ।
হত্যার ঘটনাস্থল বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন। ডিবির অফিসার ইনচার্জ মো. এনামুল হক, ওসি তদন্ত ও মামলার তদন্ত কর্মকর্তা আক্তার হোসেনসহ চৌকস টিম পরিদর্শনে অংশ গ্রহণ করেন ও বাবু হত্যা ঘটনার প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক সাক্ষাৎকার নেন।
প্রত্যক্ষদর্শী ইমন, জহির, আমেনা বেগম, বিলকিস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মোহনপুর ইউপির মাথাভাঙ্গা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ঐ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। আমরা ঐ সমাবেশে যাওয়ার পথে মোহনপুর ইউপির চেয়ারম্যান কাজী মিজান তার ভাই ,কাজি মতিন ও কাজী হাবিবের নেতৃত্বে কাজী মিজানের কর্মী বাহাদুরপুর গ্রামের শরীফ, ছোবহান নুরু, সাদ্দামসহ প্রায় ৩০ জন সন্ত্রাসী বাহিনী সমাবেশ যাওায়র পথে গুলি করে ও দেশীয় অস্ত্র রামদা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে বাবুসহ ৫ জন গুরতর আহত হয়েছে। হাসপাতালে নেওয়ারপর ডাক্তার বাবুকে মৃত ঘোষণা করেন। বাকীরা ঢাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আ’লীগের সমাবেশে যাওয়ার জন্য আমরা কিছু লোক গ্রামের দক্ষিণ পাশ্বে অবস্থান করছিলাম, এমন সময় খবর পেলাম উত্তর পাশ্বে হইচই পরেছে। গিয়ে দেখি আমার ৫ জন লোক আহত অবস্থায় পরে আছে। পরে তাদের হাসপাতালে নিয়ে যাই। আহতদের কাছে জানতে পাড়ি মিজান কাজী ভাই ও কর্মীরা এ কাজ করেছে।
নিহতের ভাই আমির হোসেন কালু বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।
এদিকে বাবু হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।ঘটনার দিনে দুইজন’সহ প্রধান আসামী কাজী মিজানসহ সাত জন আটক আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু