৪৭টি গরুসহ পদ্মায় ট্রলারডুবি, উদ্ধার ১৯টি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৩ | ৭:২০
Link Copied Successfully!

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ৪৭টি গরুসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকায় কুরবানির গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর থেকে আজ দুপুর সোয়া ১টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারে থাকা ৪৭টি গরুর মধ্যে মাত্র ১৯টি গরু উদ্ধার হয়েছে বলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী জানিয়েছেন।

ট্রলার ডুবির ঘটনার পর পরই হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, ফায়ার সার্ভিসসহ ডুবুরি দলের মোট ১৩ জন সদস্য ঘটনাস্থল পরিদর্শনে যান।

 

বিজ্ঞাপন

জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারে থাকা ৪৭টি গরুর মধ্যে ১৯টি গরু উদ্ধার হয়েছে। ট্রলারটি সিরাজগঞ্জের চৌহলি থেকে কোরবানির গরুগুলো নিয়ে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। পথিমধ্যে হরিরামপুরে কাঞ্চনপুর ইউনিয়নের শুত্রকান্দি এলাকায় পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

খামারি লাল মিয়া বলেন, ডুবে যাওয়া ওই ট্রলারে আমার ২টি গরু ছিল। একটিও উদ্ধার করতে পারেননি। আমি পথের ফকির হয়ে গেলাম। এখন কি করব আমি।

আবদুল্লাহ বলেন, ৪টি গরু নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। একটি গরুর দড়ি কাটায় সেটা উদ্ধার হয়েছে। তিনটি গরু উদ্ধার হয়নি।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া গরুর মধ্যে, খামারি ফজলুর ৩টি গরু মধ্যে একটি, জমির উদ্দীনের ৮টি গরুর মধ্যে একটিও উদ্ধার হয়নি, উজ্জল মুনসীর ২টি গরুর মধ্যে ১টি, খালেক বেপারির ৯টি গরুর মধ্যে ২টি উদ্ধারসহ মোট ১৯টি গরু উদ্ধার হয়েছে।

ট্রলার মালিক ফারুক বলেন, কিভাবে কী হয়ে গেল বুঝলাম না। গরু বোঝাই ট্রালটি নিয়ে সকালে সিরাজগঞ্জ চৌহালি থেকে নারায়ণগঞ্জ যাওয়া উদ্দেশ্য রওনা হই। এখানে আসার পর পর হঠাৎ করে ট্রলারের আগা সরাসরি ডুবে যায়। সম্ভববত ট্রলারের তলা ফেটে গিয়েছিল। কিছু বুঝে উঠার আগেই ট্রলার ডুবে গেল।

হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, ট্রলারডুবি ঘটনা জানার পর পরই ঘটনাস্থলে গিয়েছি। ট্রলার মালিক ও গরু ব্যবসায়ীদের ভাষ্যমতে ট্রলারে সামনের অংশটি হঠাৎ করেই পানির নিচে ডুবে যায়। ট্রলারে থাকা ৪৭টি গরুর মধ্যে ১৯টি গরু উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে ডুবে যাওয়া ট্রলার ও ২৮টি গরু মিসিং আছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের তালিকা করে প্রত্যেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা