এসএসসির ফল জুলাইয়ের শেষ সপ্তাহে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২৩ | ৪:৪৫
Link Copied Successfully!

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আগামী মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এ লক্ষ্য সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

তপন কুমারের ভাষ্য, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরির অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে। যেহেতু ২৮ জুলাই শুক্রবার, তাই ২৯ বা ৩০ জুলাই ফল প্রকাশের অনুমতি চাওয়া হবে।

রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রী সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোনদিন ফল প্রকাশ হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা