চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২৩ | ১২:৪১
Link Copied Successfully!

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) বলেছেন, চাঁদপুরের পত্রিকাগুলোর মধ্যে চাঁদপুর প্রবাহ সত্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সত্য প্রকাশ করে মানুষের মন জয় করেছে।

সোমবার দুপুরে মতলব উত্তরে দৈনিক চাঁদপুর প্রবাহের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া চৌধুরী বলেন, চাঁদপুর প্রবাহ মরহুম শফিক সরকারের স্বপ্নের পত্রিকা। চাঁদপুরের গণমানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরার জন্য তিনি এই পত্রিকা বের করার ইচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি পত্রিকাটি ঠিকঠাক ভাবে চালিয়ে নেয়ার জন্য পরামর্শ দেই। তখন তিনি আমাকে বলেন, আমি আপ্রাণ চেষ্টা করবো, জান দিয়ে হলেও আমি প্রবাহকে একটি ভালো অবস্থানে নেয়ার জন্য কাজ করবো। তিনি যতদিন বেঁচে ছিলেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করে প্রবাহকে চাঁদপুরের অন্যতম দৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। চাঁদপুর প্রবাহের মধ্য দিয়ে শফিক সরকার আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনার বর্তমানে যেভাবে পত্রিকাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামীতেও এমন সম্মানের সাথে এগিয়ে নিতে কাজ করে যাবেন। আমাদের পরিবারের সহায়তা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চাঁদপুর প্রবাহ ও এর সাথে সংশ্লিষ্ট সকলের সমৃদ্ধি কামনা করছি।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী।

পত্রিকার সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী দীপু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক নিলুফা আক্তার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীনা।

পত্রিকার সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পত্রিকার বিশেষ প্রতিবেদক তালহা জুবায়ের, সিনিয়র সাব এডিটর ও চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জমির হোসেন খান, পত্রিকার মতলব উত্তর উপজেলার বিশেষ প্রতিবেদক মো. কামাল হোসেন খান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার কবির হোসেন মিজি, শরীফুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, বাবুরহাট প্রতিনিধি গাজী মো. মহসীন।

এর আগে অতিথিবৃন্দ মিলে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা