“শিরোনামহীন” তিন তারকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ৫:০২
Link Copied Successfully!

চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আফরান নিশো—বর্তমান বাংলাদেশি শোবিজ অঙ্গনের অন্যতম শীর্ষ তারকা। এই তিন অভিনেতার জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং কাঁটাতারের বেড়া পেরিয়ে চলে গেছে ওপার বাংলাতেও। আজ জুমার দিনে পাঞ্জাবি পরিহিত ছবিতে এক ফ্রেমে ধরা দিলেন তারা।

শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। যেখানে হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে ধরা দেন এই তিন তারকা। ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘শিরোনামহীন….’। হয়তো ক্যাপশন দেওয়ার মতো কিছু খুঁজে পাননি বলেই এমনটা লিখেছেন এই অভিনেতা।

পছন্দের তিন তারকাকে একসঙ্গে দেখে যেন খুশির সীমা নেই ভক্তদের মনে। মন্তব্যের ঘরে চোখ রাখলেই বিষয়টি পরখ করা যায়। শুধুই কি অনুরাগীদের ভিড়? না, কমেন্টে দেখা গেল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকেও। তিনি লিখলেন, ‘আপনাদের জয় হোক’। জবাবে চঞ্চল দিলেন লাভ এবং হাতজোড় ইমোজি। বোঝাই যাচ্ছে, শুভকামনা পেয়ে ওপার বাংলার সতীর্থকে ভালোবাসাসমেত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

বিজ্ঞাপন

কমেন্টে দেখা মিলেছে অভিনেত্রী শাহনাজ খুশিরও। তিনি লেখেন, ‘ছবি দেখে দৌড়ায় আসলাম, লাইক-কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রিটি এক জায়গায়! বাপ রে বাপ! বাংলাদেশ কেমন যেন কাত হয়ে গেল মনে হচ্ছে!’

চঞ্চল, মোশাররফ, নিশো তিনজনকে এক ফ্রেমে দেখে ভক্তদের মনে জল্পনা, তবে কি নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করবেন তারা? না কি শুধুই চলতে পথে স্বাভাবিক দেখা-সাক্ষাৎ? খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালে মুঠোফোনে তোলা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা