গরমে শরীর ঠান্ডা করে যেসব খাবার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৩ | ১০:৩৯
Link Copied Successfully!

বেশি গরমে শারীরিক সমস্যা হওয়া ছাড়াও দীর্ঘস্থায়ীভাবে কিডনির রোগ, ফুসফুসের রোগ, হৃদরোগ, চর্মরোগ ইত্যাদি হতে পারে। এ জন্য শরীরকে যতটা সম্ভব ঠান্ডা রাখা জরুরি। খেতে হবে কম তেল-মসলাযুক্ত খাবার।

গুরুপাক খাবারে শরীর আরও বেশি গরম হয়ে ওঠে। শরীর ঠান্ডা রাখার জন্য খেতে হবে-শসা, তরমুজ, ডাবের পানি, টমেটো, তালের শাঁস, কাঁচা পাকা আম, তেঁতুল, কাঁচা পেঁয়াজ, টকদই, পুদিনাপাতা, শাক ইত্যাদি।

সবজির মধ্যে-লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, জালি, কাঁচা পেঁপে ইত্যাদি। সবজি ভাজির চেয়ে নিরামিষ তরকারি খাওয়া ভালো।

বিজ্ঞাপন

সকাল ও বিকালের নাশতায় দই-চিরা ভালো খাবার। দইয়ে আছে প্রোবায়োটিক। যা শরীরের বর্জ্য পদার্থ দূর করবে। টকদই-পুদিনাপাতা-শসা দিয়ে রায়তা করে খেলে শরীর ঠান্ডা থাকবে। কেউ কেউ গরমের সময় পান্তা ভাত খেয়ে থাকেন। এতে শরীর যেমন ঠান্ডা থাকবে তেমনি এন্টিঅক্সিডেন্টের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শরীরে পানির অভাব দূর হয়।

ঘর থেকে বাইরে বের হওয়ার সময় বিশুদ্ধ ও নিরাপদ পানি সঙ্গে রাখা ভালো। এদিকে আইসক্রিম ও কোমল পানীয় পানিশূন্যতা বাড়িয়ে দেয়। ফলে পিপাসার উদ্রেক বেশি হয়। ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি না খেয়ে স্বাভাবিক পানির সঙ্গে মিশিয়ে পান করা উচিত। এ সময় চা-কফি যতটা সম্ভব কম পান করা উচিত। কারণ এর ক্যাফেইন দেহে পানিস্বল্পতা ঘটায়। সবচেয়ে ভালো হয় লেবু-চা, পুদিনা চা অথবা কোল্ড টি খাওয়া। পুদিনা দিয়ে কাঁচা আমের শরবত এ সময় শরীর ঠান্ডা রাখবে।

 

বিজ্ঞাপন

তেঁতুলের শরবতও বেশ কাজ দেয়। তবে খুব বেশি বরফ দিয়ে পানীয় পান না করা ভালো। এতে শরীর আরও গরম হয়ে যায়। শসার সালাদ, কাঁচা আমের টক, টকদই দুপুর ও রাতের খাবারের সঙ্গে খেলে শরীর ঠান্ডা থাকবে, খাবারে রুচি বাড়াবে। এগুলো হজমের সহায়ক। সালাদের সঙ্গে টকদই বা লেবুর রস মিশালেও ভালো হয়। সালাদ তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে কিছুক্ষণ পর খাওয়া যেতে পারে। তরমুজে আছে বিটা-ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পানি। বড় মাছ ভাজা বা ভুনার চেয়ে ছোট মাছের ঝোল শরীর ঠান্ডা রাখবে। তেমনি ডালের চচ্চরির চেয়ে পাতলা ডাল খাওয়া ভালো। গরমে ডুবো তেলে ভাজা খাবার না খাওয়াই ভালো।

 

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ