হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

কেউ প্রত্যাহার না করেনি, কাল প্রতীক বরাদ্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৯, ২০২৩ | ১০:১৬
Link Copied Successfully!
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন ৩ জন এবং বাদ পড়লেন ১ জন প্রার্থী। বৃহস্পতিবার (১৮ মে) কোন প্রার্থী প্রত্যাহার না করায় নির্বাচনে রইলেন ৬৯ জন প্রার্থী। তফসিল অনুযায়ী আগামি শনিবার (২০ মে) চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
জানা গেছে, নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৭২ জন প্রার্থীর মধ্যে ৭০ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ও আপিলে ৬নং ওয়ার্ডের কশিনার প্রার্থী নূরে আলম ভুইয়া সেলিমের মনোনয়নপত্র বাতিল এবং যাচাইয়ে স্থগিতকৃত ৩ জন প্রার্থী আপিল করে তাদের প্রার্থীতা ফিরে পান।
তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এমরান হোসেন মুন্সী, বানিজ্য সম্পাদক প্রার্থী আব্দুল মজিদ ও ৩নং ওয়ার্ডে কমিশনার প্রার্থী জসিম খাঁন। বিষয়টি নিশ্চিত করেছেন, প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক। এ দিকে দ্বিতীয় দিনের মতো আপত্তিকৃত ভোটারদের বিষয়ে সরেজমিন তদন্ত করছেন ৩ সদস্যের কমিটি।
এর আগে বৃহস্পতিবার সরেজমিন তদন্ত শুরু করেন, তদন্ত কমিটির আহবায়ক মনিরুজ্জামান বাবলু, সদস্য খালেকুজ্জামান শামীম ও মো. কামাল হোসাইন চৌধুরী। আজ (শুক্রবার) তদন্ত কাজ শেষে নির্বাচন কমিশনের কাছে তদন্ত রিপোর্ট পেশ করা হবে। এরপর রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নিবে কমিশন।
উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহকৃত ৭২ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি। তারা হলেন, দপ্তর সম্পাদক প্রার্থী প্রদীপ সাহা ও ৩নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মো. ওলি উল্যাহ। আগামি ৩১ মে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জনসহ ১২টি সম্পাদকীয় পদে ৩৯ জন এবং ৮টি ওয়ার্ডে ২০ জন কমিশনারের বিপরীতে ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা