ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৩ | ৫:২৩
Link Copied Successfully!

বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের হ্যান্ডবল স্টেডিয়াম সব সময়ই সরব থাকে। আজ দুপুরে সেই সরবের মাত্রা আরো বাড়ল। বঙ্গবন্ধু আইএইচএফ নারী টুর্নামেন্টে অ-১৭ পর্যায়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এটি প্রথম শিরোপা।

গ্রুপ পর্বে এই ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। আজ ফাইনালে অবশ্য অন্য বাংলাদেশের দেখা মিলল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির প্রথমার্ধে ২০-২০ গোলে সমতা ছিল। পরের অর্ধে বাংলাদেশ ২৬ গোলের বিপরীতে ভারত করে ২৩ টি। ফলে ৪৬-৪৩ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।

বাংলাদেশ অ-১৭ দল যখন শিরোপা উদযাপন করছে। এর মধ্যেই অ-১৯ দল ফাইনালে ভারতকে মোকাবেলার জন্য নামছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন