দেড় মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ইউপি সদস্য ও ধর্ষকসহ গ্রেফতার পাঁচ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৩ | ৮:১২
Link Copied Successfully!
মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিশোরী এখন দেড় মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা হওয়ায়  ইউপি সদস্যসহ শালিশী বৈঠকে এক লাখ ২০ হাজার টাকা দফরফার চেষ্টা চালানো হয়। কিশোরীর বাবার  দেয়া অভিযোগে ধর্ষক মোঃ রায়হান , ধর্ষকের চাচাতো বোন  হাজেরা বেগম (২৫),  খালেদা আক্তার (২২), চাচাত ভাই মোঃ হাবিবুর রহমান সর্দার (৩০) ও ইউপি সদস্য  মোঃ রহমত উল্যাহকে গ্রেফতার করা হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লাওকোরা সর্দার বাড়িতে ঘটে।
সোমবার বিকালে হাজীগঞ্জ থানার তদন্ত ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা জড়িত আটককৃতদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয়। গেলো ২১শে মার্চ বিকালে  মাছের খাবার মাথায় তুলে দেয়ার কথা বলে ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেয় কিশোর রায়হান। পরে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। এছাড়াও বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। যার কারণে দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। বিষয়টি পরিবারে লোকজন বুঝতে পেরে স্থানীয় ইউপি সদস্য রহমত উল্ল্যাহ্কে অবগত করে। পরে ইউপি সদস্যসের নেতৃত্বে কয়েকজন মিলে এক লাখ ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
জানতে চাইলে তদন্ত ওসি নজরুল ইসলাম পপুলার বিডিনিউজকে বলেন, ধর্ষকের বয়স সন্দেহ হওয়ায় এখনোেআদালতে পাঠানো হয়নি। বয়স নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে কিশোরীর মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা