হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে লড়তে মনোনয়নপত্র ক্রয় করেছেন ৭২ পদ প্রার্থী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৩, ২০২৩ | ৬:৫৩
Link Copied Successfully!
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে দ্বিতীয় ও শেষ দিনে বিভিন্ন পদে ৩৮ পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জামান ফারুক, নির্বাচন কমিশন অধ্যাপক মো. সেলিম মিয়া ও নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
এদের মধ্যে সভাপতি পদে আশফাকুল আলম চৌধুরী, আহসান হাবীব অরুণ, সহ-সভাপতি পদে আলহাজ্ব মিজানুর রহমান, তাজুল কাদের, সাধারণ সম্পাদক পদে মো. হায়দার পারভেজ সুজন, আলী নেওয়াজ রুমান, এবায়দুর রহমান খোকন, ওমর ফারুক, জাকির হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে এমরান হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ আবুল কাশেম, ফয়সাল আহমেদ, আবু হেনা আবুল, শহিদ উল্ল্যাহ, কোষাধ্যক্ষ পদে হাসান মাহমুদ, হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক পদে মোরশেদ আলম, প্রদীপ সাহা, আবুল কাশেম মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানিক মজুমদার, শিল্প বিষয়ক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী, ইউছুফ পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার সেলি।
১নং ওয়ার্ড কমিশনার পদে হাসান পাটোয়ারী, ২নং ওয়ার্ড মো. বাহার উদ্দিন হেলাল, মনির হোসেন সাগর, ৩নং ওয়ার্ড জসিম খান, ওলি উল্ল্যাহ, ৪নং ওয়ার্ডে মেন্দু মিয়া, হাফেজ সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ড ইয়াসিন আরাফাত, খোরশেদ আলম, ৬নং ওয়ার্ড মিঠু সাহা, মো. হান্নান মুন্সী, নূরে আলম ভূঁইয়া, ৭নং ওয়ার্ডে হাসান হাজারী, ৮নং ওয়ার্ডে মাসুদ মজুমদার ও শাহ আলম’সহ মোট ৩৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে প্রথমদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৪ জন। দুইদিনে বিভিন্ন পদে মোট ৭২ জন পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিবেন ৭২জন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা