
এক’শ পিস ইয়াবা’সহ রান্ধুনীমূড়ার সজল আটক
Link Copied Successfully!


হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া থেকে এক’শ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মো. সজল (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
বুধবার বিকেলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া, সহকারী উপ-পরিদর্শক পলাশ মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড হাজী মনিরুজ্জান বাড়ির সামনে অভিযান পরিচালনা করে এক’শ পিস ইয়াবা’সহ সজলকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আটককৃত আসামী মো. সজল হাজীগঞ্জ পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের হেলু মেম্বারের ছেলে মো. সজল (২৮) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


E/N








