মতলবে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৩ | ১১:১১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ নার্গিছ আক্তার (৫৫) ও শিরিন আক্তার (৩০) নামে দুই নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার হয়েছে।

বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে উপজেলার কালিপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেন মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেফতার নার্গিছ রাজধানীর শাহজানপুর থানার পানির ট্যাংকি রেলওয়ের কলোনী কামালের বাসার ভাড়াটিয়া মনির হোসেন স্ত্রী এবং শিনির একই এলাকার রনির স্ত্রী।

বিজ্ঞাপন

থানা পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ, এসআই সুজিত চন্দ্র দেসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কালিপুর বাজার গাউছিয়া ট্রের্ডাস এর সামনে পাকা রাস্তার ওপর থেকে নার্গিছ ও শিরিন আক্তারকে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গাঁজাগুলো তারা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে চাঁদপুর হয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গ্রেফতার দুই নারী মাদকব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা