প্রবাসী বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ মে ৭, ২০২৩ | ১০:৪৩
Link Copied Successfully!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে (২২) তুলে নিয়ে ধর্ষণ করে মোবাইলে সেই ভিডিও ও ছবি ধারণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। রোববার (৭ মে) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

 

শনিবার এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন। কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন সর্দারের ছেলে মো. সোহেল (৩০) এ ঘটনা ঘটায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমকে দুই বছর আগে পারিবারিকভাবে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় চার লাখ টাকা দেনমোহরে প্রবাসী যুবকের সঙ্গে ভিডিও কলে বিয়ে দেওয়া হয়। অভিযুক্ত সোহেল ভিকটিমের স্বামীর বন্ধু। ভিকটিমের স্বামী নিজে প্রবাসে থাকায় সে তার বন্ধু সোহেলের মাধ্যমে তার শ্বশুরবাড়িতে বিভিন্ন বাজার সদাই করে দিত।

 

বিজ্ঞাপন

এ সুযোগে বন্ধুর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় সোহেলের। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে গেলে ওতপেতে থাকা সোহেল তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ভিকটিমকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে এবং আটক করে রাখে।

 

এদিকে অপহরণের ঘটনায় শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারে নামে। পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে বন্ধুর স্ত্রীকে বসুরহাট বাসস্ট্যান্ডে ছেড়ে দিয়ে পালিয়ে যান সোহেল।

 

এজাহার সূত্রে আরও জানা যায়, এর আগেও সোহেল ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছে। সোহেল ভিকটিমকে হুমকি দেয়- তার সঙ্গে প্রতিনিয়ত কথা এবং শারীরিক সম্পর্ক বজায় না রাখলে মোবাইলে থাকা নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেবে।

 

একইসঙ্গে ভিকটিমকে খারাপ কাজে বাধ্য করতে নগ্ন ছবি ও ভিডিও তার মোবাইল ফোনে সংরক্ষণে রাখে। ব্ল্যাকমেইল করতে ভুক্তভোগী গৃহবধূর মোবাইল ফোনে তার নগ্ন ছবি ও ভিডিও প্রেরণ করে সোহেল।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব