ঢাবিতে ভর্তিচ্ছু চাঁদপুরের শিক্ষার্থীদের সহায়তায় ডাকাতিয়া হেল্পডেস্ক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৩ | ৫:১৫
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্য অস্থায়ী হেল্পডেস্ক বসিয়েছে ডাকাতিয়াঃ ঢাবিতে একখন্ড চাঁদপুর।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা উপলক্ষে ডাকাতিয়ার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের  অপরাজেয় বাংলার পাশে এই ‘অস্থায়ী তথ্য সহায়তা বুথ’ স্থাপন করা হয়।

সরেজমিনে দেখা গেছে, ডাকাতিয়ার স্বেচ্ছাসেবকরা সকাল ৮:০০ থেকে বেলা ১১:৩০ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরণের তথ্য সহায়তা প্রদান করে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ডাকাতিয়ার বিশেরও অধিক স্বেচ্ছাসেবক হেল্পডেস্কের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরণের তথ্য সহায়তা প্রদান করার কাজে অংশগ্রহণ করে।

প্রয়োজনীয় তথ্য সহায়তা পেয়ে ভর্তি পরীক্ষা দিতে আগত শিক্ষার্তীরা ডাকাতিয়ার এই কার্যক্রমের প্রশংসা করেন। শিক্ষার্থীদের অভিভাবকরা হেল্পডেস্কের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

হেল্পডেস্কেে কাজ করা স্বেচ্ছাসেবকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  আশিকুর রহমান তন্ময়। নিজেদের কাজ সম্পর্কে তন্ময় বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরাদের কাছে ক্যাম্পাসের বিভিন্ন ভবন, পরীক্ষাকেন্দ্র একদম অপরিচিত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজেদের কাঙ্ক্ষিত পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে বেশ বিড়ম্বনায় পড়ে। আমরা এসবক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছি।

বিজ্ঞাপন

হেল্পডেস্ক সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধায়ন করেন ডাকাতিয়ার সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান।

হেল্পডেস্কের কার্যক্রম সম্পর্কে রাকিবুল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা  কেন্দ্র খুঁজে বের করাসহ বিভিন্ন ধরণের তথ্য দিয়ে সহায়তা প্রদান করেছি।

রকিবুল হাসান আরো জানান, আগামী ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ ই মে ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি দিন ডাকাতিয়ার হেল্পডেস্কের কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরস্থ শিক্ষার্থীদের সংগঠন ডাকাতিয়া। সংগঠনটি প্রতিবছর ভর্তি পরীক্ষা দিতে আগত শিক্ষার্থীদের সহায়তার জন্য তথ্য সহায়তা বুথ স্থাপন করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু