হাজীগঞ্জে জাতীয় শ্রমিক লীগের আয়োজনে মে দিবস পালিত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৩ | ৫:৫১
Link Copied Successfully!

জাতীয় শ্রমিক লীগ, হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন রানার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম মামুন। বক্তব্যের শুরুতেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের মাগফেরাত কামনা করেন।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়ন থেকে আমরাও পিছিয়ে নেই। আমাদের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

 

বিজ্ঞাপন

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের হাতকে শক্তিশালী করতে হবে। তাই, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করতে হবে।

 

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শুকুর আলম গাজীর উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাইনু, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি যুগল সাহা প্রমুখ।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শাকিল হোসেন, যুগল সাহা ও কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক শেখ মনির হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক এমরান হোসেন, কালচো দক্ষিণ ইউনিয়নের আহবায়ক আহসান হাবীব খোকন, যুগ্ম আহবায়ক রুশদি হাসান, পৌর ২নং ওয়ার্ড সভাপতি জহির হোসেন, বড়কুল পশ্চিম ইউনিয়নের শ্রমিক নেতা ক্যাপ্টেন মো. সফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা