যুবকরা ঐক্যবদ্ধ হলেই সমাজের সকল অসঙ্গতি দূর হয়ে যাবে: শেখ মুহা. জয়নাল আবদিন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৩ | ৯:৫৯
Link Copied Successfully!
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন শাখা উদ্যোগে ইশানবালাতে এক বিশাল যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি, জননেতা শেখ মুহা জয়নাল আবদিন।
তিনি তার বক্তব্যে বলেন যুব সমাজ হলো শরীরের মেরুদন্ডের ন্যায়, মেরুদন্ড যেমন দুর্বল হলে শরীর দুর্বল হয়ে যায়, তেমনি যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণে সমাজ নষ্ট হয়ে যায়। তাই যুব সমাজকে নৈতিকভাবে আদর্শবান বানাতে পারলেই সমাজ রাষ্ট্রের চিত্রপাল্টে যাবে। ইসলাম দেশ মানবতার স্বার্থে যুব সমাজকে আদর্শবান হতে হবে। সমাজের বিপদগামী যুব সমাজকে হাতে পায়ে ধরে হলেও ইসলামের সুশীতল ছায়াতলে আনার চেষ্টা করতে হবে। আর এ দায়িত্ব ইসলামী যুব আন্দোলন কেই নিতে হবে। মনে রাখতে হবে, আদর্শবান যুবকরা ঐক্যবদ্ধ হলেই সমাজের সকল অসঙ্গতি দূর হয়ে যাবে।
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলাধীন “৪নং নীলকমল ইউনিয়ন শাখার সভাপতি:হাফেজ মাও:মুফতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক:
মুহা.জসিমউদ্দীন সরকার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ গাজী জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিএম ফয়সাল প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ৪ নং নীলকমল ইউনিয়ন শাখা ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি ঘোষণার পর শপথ বাক্য পাঠ করান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা