আল্লামা সৈয়দ জাহান শাহ্ হুজুরের ইন্তেকাল : সর্বত্র শোকের ছায়া

Default User
মো.মজিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২০ | ১০:৩৮
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল(দ.) আল্লামা সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী রাহ. এর মেজো সাহেবজাদা আওলাদে রাসূল(দ.) মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহান শাহ্ মোজাদ্দেদী চির বিদায় নিয়েছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ভাই সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে  শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। টানা তিনদিন আইসিইউতে ডাক্তারের পরামর্শে থাকার পরও তিনি সুস্থ হতে পারেন নি।

বিজ্ঞাপন

আল্লামা সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী জীবদ্দসায় ইসলামের খেদমত করে গেছেন। ইমামে রাব্বানী দরবার শরীফ ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার ও প্রসারে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া চেয়েছেন মরহুমের ভাই ইমামে রাব্বানী দরবার শরীফের পীর ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী, বড় ভাই সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, ছোট ভাই সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ নাসির শাহ্ মোজাদেদ্দী, সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, ছেলে সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী সহ ভক্তবৃন্দ।

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যানগণ, মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সহ সম্পাদকমন্ডলী, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, অধ্যক্ষ আল্লামা ড. মাহবুবুর রহমান, ড. এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উপ-কমিটির আহবায়ক পীর খাজা আরিফুর রহমান তাহেরী, সচিব মুফতি আলাউদ্দিন জিহাদী সহ বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জাকের পার্টি, ত্বরিক্বত ফেডারেশন বাংলাদেশ সহ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অনুসারি সকল দরবারের পীর মাশায়েখগণ গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, আমার ভাই একজন খাঁটি আল্লাহ্ ওয়ালা হিসেবে সমাজে সকলের কাছে সমাদৃত। তাঁর জীবদ্দসায় যে কোন বিষয়ে আমাকে সহযোগিতা করতেন। দরবার পরিচালনার ক্ষেত্রে তাঁর চির বিদায় অপূরণীয় ক্ষতি।

সংবাদ প্রকাশ পর্যন্ত নামাজে জানাজার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়নি। রাতেই ইমামে রাব্বানী দরবার শরীফে মরদেহ নিয়ে আসা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা