চিরনিন্দ্রায় শায়িত হলেন রোটা. আলী আশরাফ দুলাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৩ | ১১:২৫
Link Copied Successfully!
চিরনিন্দ্রায় শায়িত হলেন রোটা. আলী আশরাফ দুলাল -- পপুলার বিডিনিউজ

যেই মসজিদ কমিটির সভাপতি, সেই মসজিদের পাশে চিরনিন্দ্রায় শায়িত হলেন রোটা. আলী আশরাফ দুলাল। বুধবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিত করা হয়। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকালে জানাজার নামাজের আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মো. নাছির আহমেদ ভুঁইয়া। তিনি বলেন, ‘একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে তিনি জীবনকে বিলিয়ে দিয়ে গেছেন।’

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, ‘১৯৭৫ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে প্রথম মিছিলে ছিলেন এই আলী আশরাফ দুলাল। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করে গেছেন।’

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন বলেন, ‘একজন অভিভাবক হারালাম।’

বাবার জন্য দোয়া চেয়েছেন মরহুমের ছেলে রাজু আশরাফ।

জানাজার নামাজ শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, হাজীগঞ্জ প্রেসক্লাব, পপুলার বিডিনিউজ পরিবার, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, হাজীগঞ্জ সদর আওয়ামীলীগ ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ।

বিজ্ঞাপন

বর্ণিল জীবনে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যকরী কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি, হাজীগঞ্জ রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতিসহ নানান সংগঠনের দায়িত্ব পালন করেন।

তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মিয়া বাড়ির চাঁন মিয়া মাস্টারের ছেলে। রোটা. আলী আশরাফ দুলাল গত এক বছর যাবৎ কিডনি ও ডায়াবেটিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রাজধানীতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৯৫ সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের ১৫ মে ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠাকালে কার্যকরী সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা