হাজীগঞ্জ ভিআইপি হাসপাতালে প্রসূতির মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২৩ | ১১:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজিগঞ্জ বাজারের ভিআইপি হাসপাতালে শাহনাজ নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত ১২ এপ্রিল ভিআইপি হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেয় প্রসূতি। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে মারা যান তিনি।

প্রসূতির স্বামীর বাড়ি মনতলা গ্রামে। বাবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার মোল্লারদর সরদার বাড়ি।

শাহনাজের খালাতো ভাই আবুল কাশেম পপুলার বিডিনিউজকে জানান, সকালেও চলাফেরা করতে পেরেছে হাসপাতালে। দুপুরে খাবারের পর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের নিকট আত্মীয়দের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে আহসান হাবীব অরুন ভাই সহ আমরা অনেকে হাসপাতালে গিয়েছি। সেখানে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও পরিবারের প্রয়োজনে নবজাতকের জন্য কোন সহযোগিতার প্রয়োজন হলে, হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

এ বিষয়ে ভিআইপি হাসপাতালের পরিচালক ডা. সুমন জানান, প্রসূতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সকালে হাসপাতালে হাঁটাচলা করতে পেরেছে । ধারণা করা হচ্ছে দুপুরে খাওয়ার পর শ্বাসনালীতে খাবার আটকে যায়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা